শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না: হাসনাত

শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড না দেবার আহবান জানিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। তিনি আজ শনিবার (১০ মে) ভোরের দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্ট দিয়ে এমন আহ্বান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘শাহবাগ ছাড়া ঢাকা বা সারা দেশের হাইওয়েগুলোতে ব্লকেড দেবেন না।‘ তবে দেশের জেলা শহরগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করার আহ্বান জানিয়েছেন তিনি। পোস্টে লিখেছেন, ‘জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।’

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে ‘ব্লকেড’ কর্মসূচি পালন করছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। শুক্রবার (৯ মে) বিকাল থেকে এই কর্মসূচি শুরু হলে দেশের আরও বিভিন্ন স্থানে এমন ‘ব্লকেড’ কর্মসূচির খবর পাওয়া গেছে। তবে শাহবাগ ছাড়া অন্য কোথাও এমন ব্লকেড কর্মসূচি না দেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি’র দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।