শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে ইউএনও ও স্ত্রীকে সংবর্ধনা দেওয়ার অভিযোগ

পটুয়াখালীর বাউফল আদর্শ বালিকা বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম বন্ধ রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুল ইসলাম ও তার স্ত্রী নুরই আয়েশা সুচিকে সংবর্ধনা দেওয়ার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থীদের দুপুর সাড়ে ১টা থেকে বিদ্যালয়ের ফটকের সামনে রোদে দাঁড় করিয়ে রাখা হয়।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, পরীক্ষার ফল প্রকাশ ও মতবিনিময় সভার নামে আগে কখনো এমন আয়োজন হয়নি। প্রধান শিক্ষক জাহানারা বেগম ইউএনও ও তার স্ত্রীকে খুশি করতে বিশেষ এই অনুষ্ঠান করেন। সেখানে গান, নাচ পরিবেশনের পাশাপাশি ইউএনওকে ক্রেস্ট দেওয়া হয় এবং বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

এ বিষয়ে প্রধান শিক্ষক জাহানারা বেগম বলেন,“অতি উৎসাহে ইউএনও স্যারকে শিক্ষার্থীদের মাধ্যমে স্বাগত জানিয়েছি। ভুল হয়ে থাকলে স্বীকার করছি।”

ঘটনা নিয়ে জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন,“ইউএনও বদলি হলে বিদায়ী সংবর্ধনা দেওয়া যেত। এখন কেন এমন আয়োজন করা হলো, তা বোধগম্য নয়। বিষয়টি খতিয়ে দেখা হবে।”

বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওছার জানান, জেলা প্রশাসককে তদন্ত করে ব্যবস্থা নিতে বলা হবে এবং ইউএনও আমিনুল ইসলামকে সতর্ক করা হবে।

খবরওয়ালা/আশ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।