শিক্ষা ভবনের ফুটপাতে পড়েছিল যুবকের মরদেহ

রাজধানীর শাহবাগে শিক্ষা ভবনের বিপরীত পাশের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. মহিদুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফুটপাতে এক যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখি। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জানান, তিনি মারা গেছেন।’

তিনি আরও বলেন, ‘নিহতের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডির ক্রাইম সিন ইউনিটকে খবর দেওয়া হয়েছে। প্রযুক্তির সহায়তায় মরদেহের পরিচয় শনাক্তের কাজ চলছে।’

মরদেহটি বর্তমানে ঢামেক মর্গে সংরক্ষিত আছে। মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে পুলিশ।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।