শিগগিরই গঠিত হচ্ছে জাতীয় নাগরিক পার্টির যুব উইং

খবরওয়ালা অলাইন ডেস্ক: শিগগিরই নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক কমিটির যুব উইং গঠন করতে যাচ্ছে দলটি। এরই মধ্যে যুব উইংয়ে যুক্ত হতে আগ্রহীদের যোগাযোগ করতে আহ্বান করা হয়েছে।

মঙ্গলবার (৪ মার্চ) নিজের ফেসবুক পেজে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সমন্বয়ক (যুব উইং) আইনজীবী মো. তরিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

তারিকুল ইসলাম বলেন, যুব উইংয়ে যোগদানে আগ্রহীদের কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগের আহ্বান জানান।

ওই পোস্টে তরিকুল ইসলাম বলেন, শিগগিরই জাতীয় নাগরিক পার্টির যুব উইং গঠিত হচ্ছে। দেশ গঠনে তরুণদের শক্তি অপরিসীম। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তারুণ্যের শক্তিকে এগিয়ে নিতে যুব উইং গঠনের উদ্যোগ নিয়েছে।

নাগরিক পার্টির এই নেতা বলেন, ‘যুব উইং বাংলাদেশের যুবকদের সংগঠিত করার কাজ করবে। দেশ গঠনে যুবক সমাজের যারা এই যাত্রায় যুক্ত হতে চান, তারা এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে যোগাযোগ করুন। সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এগিয়ে আসুন।’

খবরওয়ালা/এসআর

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।