শিগগির দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি : ডা. জাহিদ

বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন শিগগির দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ডি-ফ্যাবের সদস্যদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে এ কথা বলেন তিনি।

ডা. জাহিদ বলেন, ১৮ মাস আগ থেকেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে দল। এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে সবুজ বা লাল সংকেত দেওয়া হয়নি। তবে সহসাই মনোনয়ন চূড়ান্ত করা হবে।

নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার বিষয়ে তিনি বলেন, এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি বলেন, তারা মাঠে এলে জনগণ হামলাকারীদের প্রতিহত করবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত। জনগণকে সঙ্গে নিয়ে ৩১ দফা বাস্তবায়ন করবে দলটি।

২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর থেকে বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান সেখানেই অবস্থান করছেন। আওয়ামী লীগের সাড়ে ১৫ বছরের শাসনামলে দেশে ফিরে আসতে পারেননি। এ সময় তাকে বিভিন্ন মামলা ও বিচারের মুখোমুখি হতে হয়েছে। শেখ হাসিনার পতনের পর দেশে আসার পথ খুললেও এখনো তিনি ফিরেননি এবং লন্ডন থেকেই দলের কার্যক্রম পরিচালনা করছেন।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।