কুষ্টিয়ায় ছয়টি শিয়ালের শাবক উদ্ধার ও অবমুক্ত 

নিজ সংবাদ ॥ কুষ্টিয়ায় ছয়টি শিয়ালের শাবক উদ্ধার করেছে  বন বিভাগ ও বন্যপ্রাণী নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল শনিবার (৪ মে) সকাল সাড়ে ১১ টার দিকে শহরের কুষ্টিয়া জেলা কারাগারের আবাসিক ‘এলাকা থেকে ওই ছয় শিয়াল শাবক উদ্ধার করেন কুষ্টিয়া জেলা কারাগারের সহকারী প্রধান কারারক্ষী মিজানুর রহমান বিপ্লব। সংশ্লিষ্ট সূত্র জানা গেছে, কুষ্টিয়ার জেলা কারাগারের আবাসিক ‘এলাকায় শিয়ালের ছয়টি শাবক আটকে রাখা হয়েছে।

কুষ্টিয়ায় ছয়টি শিয়ালের শাবক উদ্ধার ও অবমুক্ত

 

কুষ্টিয়ায় ছয়টি শিয়ালের শাবক উদ্ধার ও অবমুক্ত 

 

এমন খবর পেয়ে কুষ্টিয়া বন বিভাগ এবং বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন (বিবিসিএফ) ও মানুষ মানুষের জন্য কুষ্টিয়া নামে বন্যপ্রাণী নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা আটককৃত শিয়ালের ৬টি শাবককে করে রাত ৮টার দিকে শিয়ালের শাবকগুলোকে অবমুক্ত করা হয়। এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা কারাগারের জেলার আবু মুছা, বাংলাদেশ জীব বৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন বিবিসিএফ এর সহ সভাপতি শাহাবউদ্দিন মিলন, সাংবাদিক নাব্বির আল নাফিজ, হাবিবুর রহমান হাবিব, মীর কুশল, বন বিভাগ কুষ্টিয়ার বাগান মালী হাসান আল মামুন আরিফুল ইসলাম প্রমুখ। শাহাবউদ্দিন মিলন বলেন, শিয়ালের শাবকগুলো ছোট এবং শাবকগুলোর বাবা ও মা ওই এলাকার জঙ্গলেই আছে।

 

google news
গুগল নিউজে আমাদের ফলো করুন

 

এ কারণে কুষ্টিয়ার বিভাগীয় বন কর্মকর্তা কাশ্যপী বিকাশ চন্দ্র এবং কুষ্টিয়া জেলা কারাগারের জেলার আবু মুছা’র সঙ্গে পরামর্শ করে শনিবার রাত ৮টার দিকে ওই এলাকায়ই শাবকগুলো অবমুক্ত করা হয়।

আরও দেখুন:

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।