শিলংয়ে পৌঁছেছে হামজা-জামালরা

এশিয়া কাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে ভারতের শিলংয়ে পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভারতের বিপক্ষে ম্যাচে অংশ নিতে বৃহস্পতিবার (২০ মার্চ) সকাল ৯টায় কলকাতার উদ্দেশে দেশ ছাড়ে বাংলাদেশ দল।  পর বিকেল ৪টায় মেঘালয়ের রাজধানী শিলংয়ে পৌঁছায় তারা। সেখানে ভিভান্তা হোটেলে উঠবেন হামজা চৌধুরী-জামাল ভূঁইয়ারা।

২৪ সদস্যের দল নিয়ে ভারতে গেছে বাংলাদেশ। যাওয়ার আগে দল থেকে বাদ পড়েছেন বাদ পড়েছেন পিয়াস আহমেদ নোভা, তাজ উদ্দিন ও আরিফ হোসেন। 

এছাড়া, সৌদি আরবে অনুষ্ঠিত কন্ডিশনিং ক্যাম্প থেকে বাদ পড়েন ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলাম। চোটের কারণে ছিটকে গেছেন সুশান্ত ত্রিপুরা ও পাপন সিংহ।

অন্যদিকে প্রথমবারের মতো বাংলাদেশের জার্সিতে নামার অপেক্ষায় আছেন হামজা। ২৫ মার্চ শিলংয়ের জহুরলাল নেহেরু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে ম্যাচে দিয়ে অভিষেক হবে এই ডিফেন্সিভ মিডফিল্ডারের। বর্তমানে তিনি লেস্টার সিটি থেকে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলছেন।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।