শুক্রবার ওভাল অফিসে নবনির্বাচিত মেয়রের সঙ্গে ট্রাম্পের বৈঠক

আগামীকাল শুক্রবার নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৯ নভেম্বর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

চলতি মাসের শুরুতে নিউইয়র্কের মেয়র হিসেবে জোহরান মামদানি নির্বাচিত হওয়ার পর এটি দুই রাজনীতিকের মধ্যে প্রথম সরাসরি বৈঠক।

ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে মামদানিকে ‘কমিউনিস্ট’ হিসেবে আখ্যায়িত করে পুরনো দাবি পুনরায় তুলে ধরেছেন। তিনি লিখেছেন, ‘২১ নভেম্বর, শুক্রবার ওভাল অফিসে বৈঠক অনুষ্ঠিত হবে।’

নবনির্বাচিত মেয়রের মুখপাত্র ডোরা পেকেকও বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রীতি অনুসারে নবনির্বাচিত মেয়র প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে ওয়াশিংটনে দেখা করবেন এবং জননিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা ও নিউইয়র্কবাসীর প্রত্যাশা নিয়ে আলোচনা করবেন।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।