শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এখনো ইতিবাচক সাড়া পায়নি বাংলাদেশ

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত এখনো ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি জানান, ট্রাইব্যুনালের রায় নিয়ে ভারত পরীক্ষা–নিরীক্ষা করছে এবং বাংলাদেশ তাদের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে।

শুক্রবার সকালে রংপুর অঞ্চলে চার দিনের সরকারি সফরে এসে সার্কিট হাউসে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে প্রশ্ন করা হলে উপদেষ্টা বলেন, তারেক রহমানের ফেরার বিষয়ে পররাষ্ট্র দপ্তরে কোনো তথ্য নেই। তিনি আরও জানান, আজ তার স্ত্রী দেশে আসবেন।

এ ছাড়া, এয়ার অ্যাম্বুল্যান্সের যান্ত্রিক ত্রুটির কারণে আজও বেগম খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়া সম্ভব হচ্ছে না বলেও তিনি উল্লেখ করেন।

 

খবরওয়ালা /এসএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।