শেষ রাতে রাজধানীর শেওড়াপাড়া কাঁচাবাজারে অগ্নিকাণ্ড

খবরওয়ালা অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার মেট্রো স্টেশনের পাশে কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ২টা ৪২ মিনিটে এ অগ্নিকাণ্ড ঘটে। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিসের সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে জানানো হয়, রাত ২টার ৪২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর আরও দুটি করে মোট ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। রাত ৩টা ২৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে কীভাবে আগুন লাগল, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এই অগ্নিকাণ্ডে বাজারের দোকান পুড়ে গেছে।

খবরওয়ালা/ এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।