শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লো ট্রাক: আহত-৩

fay 7 19 1 24 শৈলকুপায় নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়লো ট্রাক: আহত-৩ঝিনাইদহ প্রতিনিধি ॥ ঝিনাইদহের শৈলকুপাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে চারটি দোকানের ভিতরে ঢুকে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারী) বিকেল সাড়ে চার টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের শেখপাড়া বাজারে এ ঘটনা ঘটে। উপরোক্ত ঘটনায় তিনজন আহত হয়েছেন বলে জানা যায়। আহত তিনজনের মধ্যে একজনকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আহত ওই ব্যক্তির নাম সিয়াম (২২)। তিনি উপজেলার চড়িয়ালবিল এলাকার মিরাজের ছেলে। ঘটনায় চারটি দোকান সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়ে এবং একটি দোকানের সামান্য ক্ষয়ক্ষতি হয়। প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হঠাৎ একটি ট্রাক এসে নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়া ট্রাকের একপাশে ধাক্কা দেয়। সেসময় দূর্ঘটনার হাত থেকে বাঁচতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এ ঘটনা ঘটায়। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ বিষয়ে শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সঞ্জয় কুমার দেবনাথ বলেন, কোন প্রাণহানির ঘটনা ঘটেনি। আমরা একজন আহতকে হাসপাতালে পাঠিয়েছি।

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।