শৈলকুপায় পাওনা টাকা চাওয়ায় অতর্কিত হামলায় আহত ৫

fay 20 23 1 24 শৈলকুপায় পাওনা টাকা চাওয়ায় অতর্কিত হামলায় আহত ৫চঞ্চল মাহমুদ ॥ অভ্যন্তরিন দ্বন্দ্ব ও পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ঝিনাইদহের শৈলকুপায় বিএনপির দু’পক্ষের সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার ধলহরাচন্দ্র ইউনিয়নের মাঝদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনায় এক মহিলাসহ ৫ জন আহত হয়েছে। আহতরা হলেন- আবুল শেখ(৬৫), তার স্ত্রী হাজেরা খাতুন(৬২), আজিজুল ইসলাম(৩২), সবুজ শেখ(২৫) ও শহিদুল ইসলাম(৪০)। স্থানীয় সুত্রে জানা যায়, মাঝদিয়া গ্রামে বিএনপির সমর্থক মোবারক বিশ্বাসের ছেলে ওসমান বিশ্বাসের কাছে ধারের ১৮০০ টাকা পায় একই গ্রামের আবুল শেখের ছেলে আজিজুল ইসলাম। অনেকদিন ধরেই টাকা চেয়ে আসছে আজিজুল, তবে টাকা পরিশোধে গরিমশি করে আসছে ওসমান। গতকাল সোমবার দুপুরে পাওনা টাকা চাওয়ায় উভয়ের মধ্যে বাকবিতন্ডা সৃষ্টি হয়। পরে দেশীয় অস্ত্রসস্ত্রের মহড়ায় ওসমান লোকজন নিয়ে আজিজুলের পরিবারের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। এসময় আজিজুল ও তার পিতামাতাসহ ৫ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। হামলাকারী ওসমান ধলরাহচন্দ্র ইউনিয়নের বিএনপি নেতা বাবলু মোল্যার সমর্থক। অপরদিকে ভুক্তভোগী আজিজুল বিএনপির অপর গ্র“পের নেতা জিল্লু মোল্যার সমর্থক। শৈলকুপা থানার অফিসার ইনচার্জ(ওসি) শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

যে কোন তথ্যের জন্য যোগাযোগ করুন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।