চঞ্চল মাহমুদ ॥ ঝিনাইদহের শৈলকুপায় স্বপ্ন ও কেয়ার ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ও ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার ২৩ জানুয়ারি সকাল ১১ টার সময় পৌর এলাকার কবিরপুরে অবস্থিত স্বপ্ন ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা ও কাগজপত্র আপডেট না থাকাই বন্ধ করা হয়। একই এলাকার কেয়ার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা ও লাইসেন্স না থাকায় বন্ধ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহফুজা খাতুন, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা: আব্দুল্লাহ আল মামুন, ডা: শাহনেওয়াজ ইবনে কাসেম, ডা: আরিফুর রহমান, সেনেটারী ইন্সপেক্টর ওহিদুজ্জামান। ভ্রাম্যমান আদালতটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বনি আমিন। এ সময় তিনি বলেন সরকারি নির্দেশনা অনুযায়ী যে সকল প্রতিষ্ঠানের যথাযথ কাগজপত্র আপডেট নেই এবং লাইসেন্সের মেয়াদ শেষ সেই সকল প্রতিষ্ঠানকে বন্ধ ঘোষণা করা হয়েছে এবং অর্থদণ্ড আরোপ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।