শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন ২৩ ফেব্রুয়ারি

7 fay 10 2 24 শৈলকুপা প্রেসক্লাবের নির্বাচন ২৩ ফেব্রুয়ারি
চঞ্চল মাহমুদ, শৈলকুপা ॥ ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত উপজেলা পর্যায়ে দেশের ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন শৈলকুপা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন আগামী ২৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের প্রাণকেন্দ্র কবিরপুর অবস্থিত প্রেসক্লাবের নিজস্ব ভবনে নবীন প্রবীণ সদস্যদের স্বতস্ফুর্ত উপস্থিতিতে আহ্বানকৃত সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে শান্তিপূর্ণ আলোচনা হয়। এসময় গঠনতন্ত্র অনুযায়ী দ্বিবার্ষিক কমিটির নির্বাচনী প্রস্তুতি ও সকল সংবাদকর্মীর সহযোগিতা কামনা করা হয়। সিনিয়র সাংবাদিক মাসুদুজ্জামান লিটনের সভাপতিত্বে সাধারণ সভায় দ্বিবার্ষিক নির্বাচনের বিষয়ে স্বদেশ বিচিত্রার প্রতিনিধি ও প্রধান সমন্বয়কারী মো. এনায়েত হোসেনের প্রস্তাবনায় আগামী ২৩ ফেব্র“য়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়। এসময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।