শ্রমিক আন্দোলনের মধ্যেই দশ কারখানায় ছুটি ঘোষণা

ঢাকা গাজীপুরের টঙ্গী ও কালিয়াকৈরের মৌচাক এলাকায় শ্রমিক আন্দোলনের ঘটনায় ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। 

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর পৌনে ১২টার দিকে গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এখন পর্যন্ত টঙ্গী ও গাজীপুরে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলেও ধারণা করা হচ্ছে।

এর আগে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী এলাকায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করে। একই ধরণের ঘটনা আরো কিছু জায়গায় সংঘটিত হওয়ায় মহাসড়কে বিশৃঙ্খলা দেখা দেয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পরিদর্শক ইসমাইল হোসেন বলেন, অবরোধ প্রত্যাহার হয়েছে। এখন যান চলাচল স্বাভাবিক।

শ্রমিকদের দাবি, তাদের দুই মাসের বেতন বকেয়া আছে, যা পরিশোধের কথা ছিল। কিন্তু কারখানা কর্তৃপক্ষ বেতন না দেওয়ায় তারা সড়ক অবরোধে বাধ্য হন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।