শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিকরা।

বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে গাজীপুরের সদর উপজেলার বাঘের বাজার এলাকায় মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস্ লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) বাচ্চা অসুস্থ থাকায় মঙ্গলবার রাত ৯টার দিকে এপিএম মতিউর রহমান কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু তিনি ছুটি না দিয়ে তামান্নার কারখানার থেকে দেওয়া পরিচয়পত্র রেখে বিদায় করে দিলে তিনি বাড়িতে চলে যান। বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় আসার সময় অটোরিকশা ও ট্রাকচাপায় মারা যান তিনি। এর প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছি আমরা।

জয়দেবপুর থানার ওসি আব্দুল হালিম বলেন, সড়ক দুর্ঘটনায় এক শ্রমিক নিহতের প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ, শিল্প পুলিশের সদস্যরা উপস্থিত আছেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।
 

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।