‘সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদনে জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরির সুপারিশ থাকছে’

খবরওয়ালা অনলাইন ডেস্ক:সংবিধান সংস্কার কমিশন প্রধান ড. আলী রীয়াজ জানিয়েছেন, ফ্যাসিবাদী শাসনের আশঙ্কা মোকাবিলায় ক্ষমতাসীনদের জবাবদিহিতার জন্য প্রতিষ্ঠান তৈরি এবং সেগুলোর স্বাধীনতা নিশ্চিত করতে হবে। প্রতিবেদনে এমন সুপারিশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান।

আলী রীয়াজ বলেন, ‘সংস্কার নিয়ে সারা দেশের মানুষের মতামত নেয়া হয়েছে। লিখিত বক্তব্য দিয়েছে ২৫টি রাজনৈতিক দল ও তিনটি জোট। এছাড়াও সিভিল সোসাইটির প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞসহ সংশ্লিষ্টদের মতামত পর্যালোচনা করেই প্রতিবেদন তৈরি হয়েছে।’

প্রতিবেদনে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের মহান আদর্শ এবং ২০২৪ সালের গণঅভ‍্যুত্থানের জন আকাঙ্ক্ষার প্রতিফলনস্বরূপ সংবিধান ও রাষ্ট্রের মূলনীতি হিসেবে ‘সাম‍্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুত্ববাদ ও গণতন্ত্র’ প্রস্তাব, প্রধানমন্ত্রীর পদের ক্ষমতা হ্রাসসহ সাতটি বিষয়ে গুরুত্ব দেয়া হয়েছে।

২১ বছর হলেই নির্বাচন করতে পারবে বলেও মত দেয়া হয়েছে বলে জানান সংবিধান সংস্কার কমিশনের প্রধান।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।