সংরক্ষিত নয়, সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি চান সারজিস

সংরক্ষিত আসনের পরিবর্তে সরাসরি নির্বাচনের মাধ্যমে অন্তত ১০০ জন নারী সংসদ সদস্য দেখতে চান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠন সারজিস আলম। তার মতে, সংরক্ষিত নারী আসন নারীর প্রকৃত ক্ষমতায়নের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে।

রবিবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে সারজিস এ মত প্রকাশ করেন।

তিনি লেখেন, ‘সংসদে নারীদের সংরক্ষিত আসনের নামে সব পক্ষকে খুশি রাখা, স্বজনপ্রীতি করা, প্রাইজ পোস্টিং দেওয়া— এসব নারীর প্রকৃত ক্ষমতায়ন থেকে নারীকে দূরে রাখার অপ্রত্যাশিত বিভিন্ন প্রক্রিয়া।’

সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের ভূমিকা তুলে ধরে সারজিস বলেন, ‘একজন নির্বাচিত প্রতিনিধি মাঠ থেকে রাজনীতিতে অংশগ্রহণ করেন, জনগণের কাছে ছুটে যান, দায়বদ্ধ থাকেন এবং নির্দিষ্ট এলাকার জনসম্পৃক্ত নানা কাজে সরাসরি অংশগ্রহণ করেন— যা সংরক্ষিত আসনের এমপিদের পক্ষে সম্ভব নয়।’

তার প্রস্তাব, ‘তাই নারীর প্রকৃত ক্ষমতায়ন নিশ্চিত করতে হলে সংরক্ষিত নয়, বরং জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে অন্তত ১০০ নারীর প্রতিনিধিত্ব সংসদে প্রয়োজন। সে ক্ষেত্রে আসন সংখ্যা ৩০০ থেকে বেড়ে ৪০০ করা যেতে পারে। আমার ভোটে সরাসরি, সংসদে যাবে যোগ্য নারী।’

 

2Q== সংরক্ষিত নয়, সরাসরি ভোটে সংসদে ১০০ নারী এমপি চান সারজিস

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।