সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের নীতিগত সিদ্ধান্ত হয়েছে : আসিফ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সংসদ নির্বাচনের রোডম্যাপ নিয়ে আলোচনার মধ্যে আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি আলোচনায় আসে। এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। সব পক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। 

সোমবার (১০ ফেব্রুয়ারি)) দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। 

আসিফ মাহমুদ বলেন, ‘হাসিনা সরকারের আমলে তিনটি ভুয়া নির্বাচনের বিষয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে ভারত সব সময় এড়িয়ে গেছে। অথচ একটি ভবন ভাঙার বিষয়ে তারা বিবৃতি দিচ্ছে। এতে বুঝতে অসুবিধা হওয়ার কথা নয়, এখানে ভারতের আগ্রহ রয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে ভারত অযাচিত হস্তক্ষেপ করেছে। এখন হস্তক্ষেপ করার চেষ্টায় ব্যর্থ হয়ে নানাভাবে মিথ্যাচার করছে। আশা করছি, ভারত আমাদের পররাষ্ট্রনীতিতে আর হস্তক্ষেপ করার সুযোগ পাবে না।’

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে পিরোজপুরে ২০২০ সালের পর চার অর্থবছরের ১৭ প্রকল্পের অনিয়ম দুর্নীতির প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, পিরোজপুরের প্রকল্পগুলোতে ১৬৪৮ কোটি টাকার দুর্নীতি হয়েছে। দুর্নীতিতে সরকারি কর্মকর্তাদের পাশাপাশি স্থানীয় কয়েকজন সংসদ সদস্য ও জনপ্রতিনিধির সম্পৃক্ততা পাওয়া গেছে। যারা লুটপাট করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

এ ছাড়া শিগগিরই ঢাকা শহরের সব খেলার মাঠ দখলমুক্ত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়ার কাজ চলছে বলে জানান তিনি।

খবরওয়ালা/ এমবি
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।