সংস্কারের সমাধান নির্বাচন: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,বর্তমান সংস্কারের সমাধান নির্বাচন।

সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে সস্ত্রীক দেশে ফিরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ অভিমত ব্যক্ত করেন তিনি।

এসময় ফখরুল বলেন, আশা করছি বাংলা সাল ১৪৩২ জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে। দেশের প্রতিটি মানুষের হৃদয়-মন উদ্ভাসিত হবে নতুন সম্ভাবনার আনন্দে। এটাই আমরা প্রত্যাশা করি এবং মনে করি অতীতের ধুলোবালি ও ঝঞ্ঝাল উড়ে দিয়ে এ বৈশাখ আমাদের জন্য নতুন এক বাংলাদেশ তৈরি করবে।

তিনি বলেন, আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে এই ঐক্য আমাদের মধ্যে সম্ভব হবে এবং আমরা সফল হবো।

 

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।