সচিবালয়ে আউটসোর্সিং কর্মীদের জন্য হচ্ছে নতুন নীতিমালা

বাংলাদেশ সচিবালয়ে কর্মরত আউটসোর্সিং কর্মীদের জন্য নতুন নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়৷ নতুন এ নীতিমালা অনুযায়ী কোনও ঠিকাদারি প্রতিষ্ঠান চাইলেই একজন কর্মীকে বাদ দিতে পারবে না।

শুক্রবার (২১ মার্চ) গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে আউটসোর্সিং কর্মীদের বেতন ভাতাদি যথাসময়ে পরিশোধ না করা এবং পরিপূর্ণ বেতন না দেওয়ায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়।

দায়িত্বশীল সূত্রে জানা গেছে, আউটসোর্সিং খাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জনের সুপারিশ এবং এককালীন ৫০ হাজার থেকে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়ে নিয়োগ দিত ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো। এছাড়া নির্ধারিত কর্মঘণ্টার বাইরে কাজ করালেও তাদের পারিশ্রমিক দেওয়া হতো না। কর্মীদের মূল বেতনও যথাযথভাবে দেওয়া হতো। ফলে বিষয়টি আমলে নিয়ে নতুন কিছু নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হচ্ছে।

নতুন এ নীতিমালায় চাইলেই একজন ঠিকাদার কোনও কর্মীকে বাদ দিতে পারবেন না। বেতনের ক্ষেত্রে স্বচ্ছতা আনতেও কর্মীদের ডিজিটাল পেমেন্ট সিস্টেমে নিয়ে আসা হচ্ছে।

সূত্র আরও জানিয়েছে, ধীরে ধীরে এই সেফটি বিধানগুলো সারাদেশের আউটসোর্সিং কর্মীদের জন্য দেওয়া হবে। যাতে ঠিকাদার হুট করেই তাদের বাদ দিতে না পারে।
 

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।