সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো চাচা-ভাতিজির

খবরওয়ালা অনলাইন ডেস্ক: লালমনিরহাটে চাকরির পরীক্ষা দিতে যাওয়ার সময় সড়কে প্রাণ হারিয়েছে চাচা-ভাতিজি। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে আদিতমারীর স্বর্ণমতি ব্রিজ এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, রমজান আলী কালু (৪০) ও তার ভাতিজি খাদিজা কোবরাতুল খুশি (২৫)। নিহত রমজান আলী কালু কালীগঞ্জ উপজেলার দলগ্রাম ইউনিয়নের নুরুল ইসলামের ছেলে। খাদিজা কোবরাতুল খুশি একই এলাকায় খোরশেদ আলমের মেয়ে। তারা লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, চট্টগ্রাম থেকে বুড়িমারীর উদ্দেশ্যে ছেড়ে আসা নাবিলা পরিবহনের বাসটি সকাল ১০টায় স্বর্ণামতি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘাতক বাসটি মোটরসাইকেলটিকে টেনে হেঁচড়ে দুই কিলোমিটার নিয়ে যায়। এতে মোটরসাইকেল চালক রমজান আলী ঘটনাস্থলেই মারা যান। এছাড়া পেছনে বসা খাদিজা কোবরাতুল খুশি গুরুতর আহত হয়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

খবরওয়ালা/ এমএ জেড
 

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।