সড়ক দুর্ঘটনায় মায়ের মৃত্যু, আহত মেয়ে

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় আলীয়া খাতুন (৪২) নামের এক নারী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় তার মেয়ে মারিয়াং আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহ-যশোর মহাসড়কের দুলালমুন্দিয়া বাজার নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলীয়া কালীগঞ্জ উপজেলার আখ মুন্দিয়া গ্রামের মধু কাজীর স্ত্রী।  

জানা গেছে, সন্ধ্যায় বোনের মেয়েকে দেখতে আলীয়া খাতুন ভ্যানে বাড়ি থেকে কালীগঞ্জ উপজেলা শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে দুলাল মুন্দিয়া বাজারে পৌঁছালে মহাসড়কের উপর ভ্যানের এক্সেল ভেঙে পড়ে যায়। এতে তিনি মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়েকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মেয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালে কর্তব্যরত ডাক্তার যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে রেফার্ড করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।