সড়ক-সেতুর পর রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বও পেলেন শেখ মইনউদ্দিন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়েরও দায়িত্ব দিয়েছে সরকার। এর আগে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতাপ্রাপ্ত ছিলেন। এখন তার একসঙ্গে দুই দায়িত্ব পালন করতে হবে।

রুলস অব বিজনেস অনুযায়ী, শেখ মইনউদ্দিনকে রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করে সোমবার (১৪ জুলাই) প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রহিম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা করতে প্রধান উপদেষ্টা গত ৫ মার্চ শেখ মইনউদ্দিনকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় এই মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা দিয়ে নিজের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেন।

উল্লিখিত আদেশের অনুবৃত্তিক্রমে আগের আদেশের মতো রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টাকে সহায়তা করতে শেখ মইনউদ্দিনকে সমরূপ ব্যবস্থায় রেলপথ মন্ত্রণালয়ের বিশেষ সহকারীর অতিরিক্ত দায়িত্ব অর্পণ করা হলো। রুলস অব বিজনেস,১৯৯৬ এর রুল ৩ বি(আইআইএ) অনুযায়ী তাকে রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হলো।

প্রসঙ্গত, সাবেক সচিব মুহাম্মদ ফাওজুল কবির খান একইসঙ্গে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বে রয়েছেন।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।