সতেরো মাস পর ব্রাজিল দলে ফিরছেন নেইমার

ইনজুরিতে প্রায় সতেরো মাস মাঠের বাইরে থাকার পর ব্রাজিলের জাতীয় দলে ফিরছেন নেইমার। কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে আসন্ন বিশ্বকাপ বাছাইয়ের স্কোয়াডে রাখা হয়েছে দেশের ১২৮ ম্যাচে ৭৯ গোলদাতা নেইমারকে।

নেইমার ২০২৩ সালের অক্টোবর থেকে জাতীয় দলের বাইরে ছিলেন। সেই সময় আন্তর্জাতিক দায়িত্ব পালন করতে গিয়ে তার বাঁ হাঁটুর এসিএল (অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট) এবং মেনিসকাস ছিঁড়ে যায়।

১২৮ ম্যাচে ৭৯ গোল করা নেইমার দেশের হয়ে তিনটি বিশ্বকাপে খেলেছেন। ২০২৬ সালের বিশ্বকাপে (যা কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকোতে অনুষ্ঠিত হবে) খেলার ইচ্ছাও প্রকাশ করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার।

৩৩ বছর বয়সী নেইমার চলতি শীতকালীন দলবদল মৌসুমে তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরে এসেছেন, ইনজুরির পর ফর্ম পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে। এর আগে, সৌদি আরবের আল হিলাল ক্লাবে খেললেও ইনজুরির কারণে ১৮ মাসে মাত্র ৭টি ম্যাচ খেলতে পেরেছিলেন।

ব্রাগান্টিনোর বিপক্ষে ২-০ গোলের জয়ে গোল করার পর নেইমার বলেন, তিনি তার সেরা শারীরিক অবস্থানে ফিরে আসার চেষ্টা করছেন। এটি ছিল সান্তোসের হয়ে তার শেষ চার ম্যাচে তৃতীয় গোল।

নেইমার ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন, যেখানে তিনি টেলিভিশনে ব্রাজিলের কোচ ডরিভাল জুনিয়র-এর দল ঘোষণার মুহূর্ত দেখছেন এবং ক্যাপশনে লিখেছেন: ফিরে আসতে পেরে খুশি!

ব্রাজিল কোচও নেইমারের সামর্থ্যের প্রতি আস্থা প্রকাশ করেছেন। ডরিভাল জুনিয়র বলেন, ‘নেইমার কী প্রতিনিধিত্ব করে, সেটা নিয়ে বলার কিছু নেই। সে ধীরে ধীরে তার ফর্ম ফিরে পাচ্ছে, আমরা সেটি জানি। তবে আমরা বিশ্বাস করি, তার দক্ষতা ও গুণাবলী তাকে মাঠের যেকোনো পরিস্থিতি সামাল দিতে সাহায্য করবে। দলের অন্যান্য খেলোয়াড়রাও তার গুরুত্ব নিয়ে প্রকাশ্যে কথা বলেছে। আমরা অপেক্ষা করছিলাম তার ফেরার জন্য, এবার সুযোগ এসেছে। আশা করি, সে খুব খুশি থাকবে এবং আমরা তাকে যথেষ্ট আত্মবিশ্বাস দিতে পারব। তবে খুব বেশি প্রত্যাশা তৈরি করা ঠিক হবে না, তার ওপর সব দায়িত্ব চাপানো উচিত হবে না।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।