সমন্বয়কদের নিয়ে ভোটার দিবস উদযাপন করবে ইসি

খবরওয়ালা অনলাইন ডেস্ক:   বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের নিয়ে আগামী ২ মার্চ সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে এবারের জাতীয় ভোটার দিবস উদযাপন করবে নির্বাচন কমিশন (ইসি)।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ভোটার দিবস উপলক্ষ্যে গঠিত কমিটির বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে।

কমিটির সভাপতি ও নির্বাচন ইনস্টিটিউটের মহাপরিচালক এসএম আসাদুজ্জামানের সই করা এ সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে, ভোটার দিবস উপলক্ষ্যে মাঠ পর্যায়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে র‌্যালি, আলোচনা সভা আয়োজন করা হবে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে নির্বাচন ভবনে। এতে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের মধ্য থেকে ১০ জন, ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধি, ইউএনডিপির প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি হিসেবে অবজার্ভার গ্রুপ থেকে কিছু ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হবে।

অন্যদিকে ভোটার দিবসকে উপলক্ষ্য করে নাগরিকদের ভোটার হওয়ার প্রতি উৎসাহমূলক নানা প্রচার কার্যক্রমও হাতে নেবে সংস্থাটি। জাতীয় ভোটার দিবসে প্রতিবারের মতো এবার প্রকাশ করা হবে হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা। যে তালিকার ভিত্তিতেই হতে পারে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কমিশন।

খবরওয়ালা/এমবি

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।