সরকারি গাড়িতে কোরবানির গরু নিলেন ইউএনও

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা সরকারি গাড়ি ব্যবহার করে হাট থেকে গরু পরিবহন করেছেন বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (৫ জুন) রাজশাহীর সিটি হাট থেকে একটি গরু সরকারি গাড়িতে করে নিয়ে যাওয়ার বিষয়টি প্রত্যক্ষদর্শী ও গণমাধ্যমে উঠে এসেছে, যা সরকারি সম্পদের ব্যক্তিগত ব্যবহার নিয়ে প্রশ্ন তৈরি করেছে।

সরেজমিনে ও হাটে খোঁজ নিয়ে জানা যায়, বৃহস্পতিবার রাজশাহী বিভাগীয় কমিশনার অফিসে একটি মিটিংয়ে আসেন নাটোরের বাগাতিপাড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। এসময় তিনি বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবিরের গাড়ি ব্যাবহার করেন। মিটিং শেষে বিকেল বেলায় হাট থেকে একটি গরু কিনে সেই গাড়ির পিছনে তুলে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নাটোর ঠ-১১০০৪৭ নম্বরের গাড়িটিতে একটি গরু তুলতে দেখা যায়।

সেই গাড়ির ড্রাইভার মো. সুমন জানান, বাগাতিপাড়ার ইউএনও ম্যাডাম গাড়িটিতে এসেছেন। তিনি এখান থেকে গরু নিয়ে যাবেন, তাই গাড়িটিতে তোলা হচ্ছে।

এ বিষয়ে বাগাতিপাড়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আজিজুল কবিরের মোবাইলে কয়েক দফা চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

তবে গরু পরিবহনের কথা স্বীকার করেছেন নাটোরের বাগাতিপাড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভা। তিনি বলেন, আমি সরকারি একটি মিটিংয়ে গিয়েছিলাম। বাগাতিপাড়ায় তেমন কোনো হাট বসে না। ফলে আমি সেখান থেকে গরু নিয়ে এসেছি। ব্যক্তিগত কাজে সরকারি গাড়ি ব্যবহার হলো কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো ব্যক্তিগত কাজে ব্যবহার করিনি। সরকারি কাজে গিয়ে আসার সময় নিয়ে এসেছি।

এ বিষয়ে নাটোর জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, নাটোরের বাগাতিপাড়ার ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার সরকারি গাড়িতে গরু আনার বিষয়টি আমার জানা নেই।
 

খবরওয়ালা/এসআর 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।