সরিয়ে ফেলা হলো ‘ফুল ছিঁড়লে সিট বাতিল’ লেখা সেই প্ল্যাকার্ড

16 fay 9 2 24 সরিয়ে ফেলা হলো ‘ফুল ছিঁড়লে সিট বাতিল’ লেখা সেই প্ল্যাকার্ড
ইবি প্রতিনিধি ॥ ‘ফুল ছেঁড়া নিষেধ, ফুল ছিঁড়লে সিট বাতিল করা হবে’ এমনই এক আদেশ দিয়েছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দেশরত্ন শেখ হাসিনা হল প্রশাসন। হলটির প্রাঙ্গণের ফুলের বাগানে প্রভোস্ট স্বাক্ষরিত একটি প্ল্যাকার্ডে এই সতর্কবার্তা সাঁটানো হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর সেই প্ল্যাকার্ডগুলো সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। এর আগে বিষয়টি নিয়ে হলের আবাসিক শিক্ষার্থীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। এই সিদ্ধান্তকে তারা হাস্যকর ও অযৌক্তিক বলে দাবি করেন। বিষয়টি নিয়ে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বলেন, হল প্রশাসন সামান্য ফুল ছেঁড়ার বিষয় নিয়ে যেভাবে সিট বাতিলের হুঁশিয়ারি দিয়ে নোটিশ দিয়েছে তা সম্পূর্ণ অযৌক্তিক। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য এমন নোটিশ লজ্জার। পরবর্তীতে প্ল্যাকার্ড সরিয়ে ফেলার সিদ্ধান্তকে সাধুবাদ জানান শিক্ষার্থীরা। হলের প্রভোস্ট অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, সিট বাতিলের কথা বললেও বিষয়টি আসলে তেমন ছিল না। অনেকে বিনা কারণে ফুল ছিঁড়ে সৌন্দর্য নষ্ট করে। তাদেরকে সতর্ক করার জন্য ওই নোটিশ দেওয়া হয়েছিল।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।