সরিষাবাড়ীতে হেরোইনসহ ১৯ মামলার আসামি শিপন গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে হেরোইনসহ শিপন মিয়া (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে মোট ১৯টি মামলা রয়েছে।

সোমবার দুপুরে পৌর এলাকার বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকালে তার কাছ থেকে ১৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। শিপন পৌরসভার সাতপোয়া মধ্যপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বলেন, ‘শিপন একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় ১৭টি এবং জামালপুর সদর থানায় ২টিসহ মোট ১৯টি মামলা রয়েছে। বেশ কয়েক বছর ধরে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাকে হেরোইনসহ গ্রেপ্তার করা হয়।’

তিনি আরও জানান, শিপনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শিপনের গ্রেফতারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।