সরিষাবাড়ীতে ১৮ কেজি গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেপ্তার

জামালপুরের সরিষাবাড়ীতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১৮ কেজি গাঁজা, দেশীয় অস্ত্র ও নগদ অর্থসহ সোহেল রানা (৩৬) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ভোরে ডোয়াইল ইউনিয়নের শশারবল গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সোহেল উপজেলার ডোয়াইল ইউনিয়নের জালাল উদ্দিনের ছেলে।

সরিষাবাড়ী থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের শশারবল ঘোড়ারমোড় এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী ও পুলিশ। অভিযান চলাকালে সোহেল মিয়া নামের একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে বাড়ির পাশের খড়ের গাদার ভেতর থেকে ১৮ কেজি গাঁজা, তার কাছে থাকা গাঁজা বিক্রির নগদ ৪ হাজার ১১০ টাকা, দুইটি মোবাইল ফোন, গাঁজা পরিমাপের যন্ত্র, ধারালো দেশীয় অস্ত্র সামুরাই, বড় ছোড়া ও গাঁজা সেবনের পাত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চাঁদ মিয়া বলেন, গ্রেপ্তারকৃত মাদক কারবারি সোহেলের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।

খবরওয়ালা/টিএ 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।