সাগরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে রাইয়ান নুর আবু সামিম নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ জুলাই) দুপুরে সৈকতের শৈবাল পয়েন্টে এ ঘটনা ঘটেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন সৈকতে নিয়োজিত সি সেইফ লাইফের সিনিয়র কর্মী ওসমান গণি।

নিহত রাইয়ান নুর আবু সামিম (১৪) কক্সবাজার শহরের বৈদ্যঘোনা এলাকার মোহাম্মদ ইসমাইলের ছেলে। সে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

ওসমান গণি জানান, স্কুলমাঠে ফুটবল খেলার পর ৭-৮ জন শিক্ষার্থীর একটি দল শৈবাল পয়েন্টে গোসলে নামে। ওখানে লাইফ গার্ডকর্মী দায়িত্ব পালন করেন না। একজন মুর্মূষু হয়ে গেছে এমন খবরে পোনা আহরণকারী ও বিমানবাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার জেলা প্রশাসনের পর্যটন সেলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজীম খান ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।