সাগর-রুনি হত্যা মামলা: নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সাংবাদিক সাগর-রুনি দম্পত্তি হত্যা মামলায় বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রকে আবারও জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২ মার্চ) পুলিশের অপরাধ তদন্ত সংস্থা পিবিআই-এর অতিরিক্ত পুলিশ সুপার আজিজুল হকের আবেদনের পরিপ্রেক্ষিতে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলাম এই নির্দেশ দেন।

এদিন মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত থাকলেও পিবিআই প্রতিবেদন জমা না দেওয়ায় আদালত নতুন করে আগামী ১৫ এপ্রিল দিন ধার্য করেছেন। এ নিয়ে ১১৬ বার প্রতিবেদন দাখিলের সময় পিছিয়েছে।

আদালত সূত্র জানায়, ২০২৩ সালের ৩০ সেপ্টেম্বর হাইকোর্ট মামলার তদন্ত দায়িত্ব র‍্যাবের কাছ থেকে সরিয়ে পিবিআইকে দেয়। পরবর্তীতে নতুন তদন্ত কর্মকর্তা নিয়োগ করা হলেও আজ কোনো অগ্রগতির প্রতিবেদন দাখিল করা হয়নি। তবে সাগর-রুনি যে বাসায় থাকতেন, সেই বাড়ির নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রকে আরও একবার জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়, যা আদালত মঞ্জুর করেছেন।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেওয়া হয়েছিল। নতুন আবেদনে পিবিআই উল্লেখ করেছে, তদন্তের স্বার্থে পলাশ রুদ্রকে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।