সাতক্ষীরায় নিখোঁজ হওয়া নারীর লাশ উদ্ধার

সাতক্ষীরার তালায় নিখোঁজ হওয়া সেলিনা বেগম (৪৫) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকা থেকে লাশটি উদ্ধার করে।

নিহত সেলিনা বেগম (৪৫)। তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।

মৃতের ভগ্নিপতি মো. আবুল কাশেম জানান, রবিবার সন্ধ্যায় ঢাকায় থাকা অসুস্থ মেয়েকে টাকা পাঠাতে তিনি বাজারে যান। পরে রাতে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায় না। আজ সোমবার (৫ মে) ভোরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে সেলিনা বেগমের লাশ শনাক্ত করি।

এদিকে, সরেজমিনে কালভার্টের নিচে লাশের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন, কানের দুল, ওষুধ এবং অল্পকিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। তবে কীভাবে তিনি মারা গেছেন তা তদন্তসাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।