সাদিক-ফরহাদের ব্যালটে অটো ভোট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ভিপিপ্রার্থী আবু সাদিক কায়েম ও এস এম ফরহাদের ব্যালটে আগে থেকে ক্রস চিহ্ন দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা।

শ্রেষ্ঠা জানান, টিএসসির কেন্দ্রে আমার এক বন্ধু ভোট দিতে আসে। সে ১ নম্বর টেবিল থেকে ব্যালট পেপার নেয়। ব্যালট নেওয়ার পর তিনি বুথে যান। সেখানে সে দেখে যে ব্যালটে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের জায়গায় ক্রস দেওয়া। এরপর সে সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করলে উল্টো তাকেই জিজ্ঞাসাবাদ করা হয়।’

নিরাপত্তাজনিত কারণে ওই শিক্ষার্থী নাম প্রকাশ করতে অনিচ্ছুক বলেও জানিয়েছেন শ্রেষ্ঠা।

টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা অবশ্য অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘১০টার পরপর এই ঘটনা ঘটে। পোলিং অফিসারদের কাছ থেকে যতটুকু জেনেছি, অভিযোগকারী ওই শিক্ষার্থী ব্যালট নিয়ে বুথে গিয়েছিল। এক-দেড় মিনিট পর বেরিয়ে এসে সে অভিযোগ করে যে তার ব্যালটে দুটি ভোট দেওয়া ছিল। আমি এসে বিষয়টা ভেরিফাই করার চেষ্টা করেছি।’

তিনি আরও বলেন, ‘যদি এমন কিছু হয়ে থাকে একটি ব্যালটে হওয়ার কথা না। আমি অনেকগুলো ব্যালট চেক করে দেখলাম এরকম ঘটনা আর নেই। তাতক্ষণিকভাবে চিফ রিটার্নিং কর্মকর্তার সঙ্গেও যোগাযোগ করি। যেহেতু ব্যালট নিয়ে ইস্যুর অভিযোগ ওঠে, তাই আবার একটি ব্যালট নিয়ে তাকে ভোট দেয়ার সুযোগ দিয়েছি। এরপরেও অভিযোগ যেহেতু উঠেছে, ওই সময়ের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টা যাচাই করে দেখব।’

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আটটি কেন্দ্রের ৮১০টি বুথে ডাকসু এবং হল সংসদে শিক্ষার্থীদের ভোটগ্রহণ করা হবে।

 

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।