সাবেক প্রতিমন্ত্রী কেরামত আলী কারাগারে

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (৭ এপ্রিল) দুপুরে রাজবাড়ী সদর আমলী আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তামজিদ আহমেদ তাকে পাঠানোর আদেশ দেন।

এর আগে সোমবার বেলা পৌনে ১২টার দিকে কাজী কেরামত আলীকে আদালতে তোলা হয়। তখন তার আইনজীবীরা জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক তা নামঞ্জুর করে কারাগারে পাঠান। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীকে কারাগারে নেওয়ার জন্য প্রিজনভ্যানে তোলার সময় বিক্ষুব্ধ জনতা ভুয়া ভুয়া স্লোগান দেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. আব্দুর রাজ্জাক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের অভিযোগে গত ৩০ আগস্ট কাজী কেরামত আলীসহ ১৭০ জনের নাম উল্লেখ করে রাজবাড়ী সদর থানায় মামলা করেন রাজিব মোল্লা নামে এক শিক্ষার্থী। মামলায় অজ্ঞাতনামা আরও ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় রবিবার রাতে তাকে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

খবরওয়ালা/ এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।