সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট

সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে ‘ইতিহাস পরিবহন’ নামের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাসে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়। 

শুক্রবার (৪ এপ্রিল) বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের রাজফুলবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বাসের চালক রজব আলী (৩০) ও হেলপার এমদাদুল হককে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য সাভার মডেল থানায় নেওয়া হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ইতিহাস পরিবহনের বাসটি বিকেলে ঢাকা-আরিচা মহাসড়কের কর্ণপাড়া ব্রিজের সামনে এলে বাসে যাত্রীবেশে থাকা ডাকাতদলের সদস্যরা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের জিম্মি করে। এসময় যাত্রীদের সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল ফোন, স্বর্ণালঙ্কারসহ আরও মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়। পরে ডাকাত সদস্যরা রাজফুলবাড়িয়া এলাকায় বাস থামিয়ে নেমে যায়।

বাসটির যাত্রী সুমন সরকার জানান, চন্দ্রা থেকে বাসে উঠি। সাভারে পৌঁছালে ভেতরে থাকা কয়েকজন ব্যক্তি ছুরি হাতে যাত্রীদের জিম্মি করে। আমার কাছে থাকা ৩৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে। অন্য যাত্রীদের কাছ থেকে স্বর্ণালঙ্কার ও মূল্যবান জিনিসপত্র লুটপাট করেছে ডাকাত সদস্যরা।

বাসটির চালক রজব আলী বলেন, বাসে কয়েকজন ডাকাত সদস্য অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের থেকে মালামাল ও নগদ টাকা লুট করে নেয়। পরে যাত্রীরা গাড়িটিতে ভাঙচুর চালান। আমি ও বাসের সহকারী এমদাদুল সড়কের পাশে লুকিয়ে থাকি।

জানতে চাইলে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির বলেন, অস্ত্রের মুখে জিম্মি করে মালামাল লুটের একটি অভিযোগ পেয়েছি। এ নিয়ে আমরা কাজ শুরু করেছি। আশা করছি, দ্রুত জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে পারবো।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।