সাভারে সেপটিক ট্যাংক থেকে শিশুর মরদেহ উদ্ধার

সাভারের আশুলিয়ায় একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক থেকে বায়েজিদ ইসলাম (৮) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বায়েজিদ আশুলিয়ার জিরানী কোনাপাড়া পুকুরপাড় এলাকার রোজেল মিঞার ছেলে।

স্থানীয়রা জানান, আশুলিয়ার পুকুরপাড় এলাকা থেকে নিখোঁজ হয় শিশু বায়েজিদ। পরে রাতে পুকুরপাড় এলাকায় বিকেএসপি পাবলিক স্কুলের শিক্ষিকা নাসরিন খানমের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের ভেতরে তার মরদেহ দেখতে পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠায়।

নিহত শিশু বায়েজিদের বাবা রোজেল মিঞা বলেন, পূর্ব শত্রুতার জেরে দুর্বৃওরা আমার শিশু সন্তানকে হত্যা করে মরদেহ গুম করতে সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে যায়। আমি এ হত্যাকাণ্ডের বিচার চাই।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আকরাম হোসেন বলেন, হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। মরদেহটির ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই হত্যাকাণ্ডের কারণ জানা যাবে।

খবরওয়ালা/এফএস

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।