সামরিক সরঞ্জামভর্তি যুক্তরাষ্ট্র ও জার্মানির ১৪ কার্গো বিমান ইসরায়েলে

চলমান ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীকে সামরিক সহায়তা দিতে ১৪টি কার্গো বিমানে অস্ত্র ও সামরিক সরঞ্জাম পাঠিয়েছে যুক্তরাষ্ট্র ও জার্মানি। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর ‘অপারেশনাল প্রস্তুতি’ জোরদার করতে এই চালান পাঠানো হয়। পাশাপাশি দাবি করা হয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ৮০০টিরও বেশি সামরিক কার্গো বিমান ইসরায়েলে পৌঁছেছে।

এদিকে ইসরায়েলের যুদ্ধ ও প্রতিরক্ষ মন্ত্রণালয় বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে বলেছে, গত ১৩ জুন ইরানের বিরুদ্ধে ইসরায়েলি আক্রমণ শুরু হওয়ার পর থেকে মিত্র দেশগুলোর বিমানগুলো আকাশ ও সমুদ্র পথে তাদেরকে সাহায্য পাঠাচ্ছে। যা তারা এ যুদ্ধে ব্যবহার করে আসছে। তবে ঠিক কি ধরনের সরঞ্জাম এসেছে, তা জানায়নি ইসরায়েলি মন্ত্রণালয়।

অন্যদিকে শুক্রবার ভোরে ইসরায়েলের চালানো বিমান হামলার জবাবে ইরানও প্রতিশোধমূলক হামলা চালাচ্ছে। ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ২৫ জন নিহত এবং শত শত আহত হয়েছে। অন্যদিকে ইরানে ইসরায়েলি হামলায় ৬৩৯ জন নিহত এবং ১,৩০০ জনেরও বেশি আহত হয়েছে।

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।