সারা দেশে মব জাস্টিস-চাঁদাবাজি ও হত্যা আগের চেয়ে কমেছে: সেনা সদর

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সামরিক অপারেশন পরিদফতরের কর্নেল স্টাফ কর্নেল শফিকুল ইসলাম জানিয়েছেন, সেনাবাহিনীর কর্মতৎপরতায় সারা দেশে মব জাস্টিস-চাঁদাবাজি ও হত্যা আগের চেয়ে কমে এসেছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদর আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানান তিনি।

কর্নেল শফিকুল ইসলাম বলেন, ‘আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখতে সর্বোচ্চ চেষ্টা করছি। শুধু মব জাস্টিস নয়, যে কোনো ধরনের চাঁদাবাজি-হত্যা আগের চেয়ে কমে এসেছে। আমরা আমাদের কর্মতৎপরতা  অব্যাহত রাখছি। কিছু হটস্পট চিহ্নিত করা হয়েছে, সেগুলো নজর রাখছি। অদূরভবিষ্যতে আরও কমে আসবে।’

সেনা সদস্যের বিরুদ্ধে মোহাম্মদপুর-বনানীতে ডাকাতির অভিযোগে তদন্ত চলমান আছে জানিয়ে কর্নেল শফিকুল ইসলাম বলেন, ‘কোনো অন্যায়ই সেনাবাহিনী প্রশ্রয় দেয় না। সেনা আইন অনুযায়ী বিচার হবে। জনগণের আস্থার জায়গায় সব সময় সেনাবাহিনীকে পাবেন।’

সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি সংক্রান্ত এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে স্পেসিফিক কোনো তথ্য নেই।’

বাজার নিয়ন্ত্রণে সরকার সহায়তা চাইলে সেনাবাহিনী সেভাবে কাজ করবে বলেও জানান তিনি।

বান্দরবানে শ্রমিক অপহরণের বিষয়ে তিনি বলেন, বান্দরবানে ২০ জনের মতো শ্রমিককে কোনো একটি গ্রুপ অপহরণ করেছে। তাদের উদ্ধারের জন্য টহল চলমান রয়েছে।

কর্নেল শফিকুল বলেন, ‘কুকি চিনের দৌরাত্ম্য অবরোধ করতে পেরেছি। গতকালও তাদের দুটি ক্যাম্প ধ্বংস করতে পেরেছি। আমাদের অভিযানিক কার্যক্রম অনেক ভালো। অনেক বম পরিবার তাদের জায়গায় চলে আসছে।’

খবরওয়ালা/এমবি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।