সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রের চালানো বিমান হামলাকে আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, ইরান তার সার্বভৌমত্ব, স্বার্থ ও জনগণের সুরক্ষায় যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত।

শনিবার (২১ জুন) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের বোমারু বিমান ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা—ফোরদো, নাতাঞ্জ ও ইসফাহানে—হামলা চালায়। এর পরদিন রবিবার (২২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ইরানের পক্ষ থেকে এই প্রথম আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসে।

আব্বাস আরাগচি লিখেছেন, `ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একজন স্থায়ী সদস্য রাষ্ট্র যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) লঙ্ঘন করেছে।’

তিনি আরও যোগ করেন, ‘ইরান তার সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ রক্ষায় সব ধরনের আইনগত ও প্রতিরক্ষামূলক পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার রাখে।’

এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং উভয় পক্ষ থেকেই পাল্টাপাল্টি হুঁশিয়ারি দেওয়া হচ্ছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।