সিদ্ধিরগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ স্ত্রী-সন্তানের পর মারা গেলেন সোহাগও

সিদ্ধিরগঞ্জের চাষাড়ায় বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. সোহাগ (২৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে চারজন হলো।

মঙ্গলবার (১১ মার্চ) দিনগত রাত দেড়টার দিকে জাতীয় বার্নের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। সোমবার (৩ মার্চ) ভোর রাতে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্নে ভর্তি করা হয়েছিল।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকার একটি থেকে গ্যাস লাইন বিস্ফোরণ হয়ে দুই পরিবারের নারী শিশুসহ ৮ জন এসেছিল। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) দিনগত রাত দেড়টার দিকে সোহাগের মৃত্যু হয়। তার শরীরে ৪০ শতাংশ দগ্ধ ছিল।

এই নিয়ে চারজনের মৃত্যু হলো। এর আগে তার সন্তান সুমাইয়া, তার স্ত্রী রুপালি ও অন্য পরিবারের আব্দুল মান্নানের মৃত্যু হয়। এখনো চিকিৎসাধীন রয়েছেন সাব্বির (২৭ শতাংশ দগ্ধ), নুরজাহান লাকি (২২ শতাংশ), সামিয়া (৯ শতাংশ) ও জান্নাত (৩ শতাংশ)। দগ্ধদের মধ্যে অনেকের শ্বাসনালি পুড়ে গেছে।

নিহতে বড় ভাই রুবেল জানান, আমার ছোট ভাই ও তার স্ত্রী দুজনেই পোশাক শ্রমিক ছিল। আমাদের গ্রামের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়।

খবরওয়ালা/এমএ জেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।