সিন্ডিকেটের প্রভাবে মিরপুরের পেঁয়াজচাষীদের মাথায় হাত

মিরপুর প্রতিনিধি ॥ শুরু হয়েছে নতুন পেঁয়াজ ওঠার মৌসুম। মাঠে মাঠে পেঁয়াজ তুলতে ব্যস্ত সময় পার করছে কৃষকেরা। তবে এই মৌসুমে মুখে হাসি নেই কৃষকদের। পেঁয়াজ গত কয়েকদিন আগেও ১১০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। এখন সে পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। যার ফলে কৃষকদের বিঘা প্রতি লোকসান গুনতে হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকা। পেঁয়াজ চাষিরা বলছেন, বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ও বাড়তি খরচের কারণে এমন বিপাকে পড়েছে তারা। চাষীদের দাবি এমন সিন্ডিকেট আর অপরাধীদের শাস্তির আওতায় আনলে প্রকৃত দাম পাবে এবং পেঁয়াজ চাষে আগ্রহী হবে চাষিরা। তারা আরো বলেন, পেঁয়াজের মৌসুমে সরকার যে পেঁয়াজ আমদানি করে এই আমদানি পেঁয়াজ ওঠার সময় বন্ধ রাখলে প্রকৃত দাম পাবে কৃষকেরা।

এদিকে পাইকারি বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৩০ থেকে ৩৫ টাকা আর আমদানি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে তারপরও পাইকাররা বলছেন বাইরে থেকে আমদানির কারণেই দাম কমেছে দেশি পেঁয়াজের। আড়ৎদাররা বলছেন, সরকার যদি চার মাস পেঁয়াজ আমদানি বন্ধ রাখে তাহলে কৃষকদের লোকসান কিছুটা পোষাবে। তবে এ ব্যাপারে কৃষকদের ধীরে ধীরে পেঁয়াজ উত্তোলনের পরামর্শ দিচ্ছেন কৃষি বিভাগের কর্মকর্তারা। কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন কৃষকরা যদি ধীরে ধীরে পেঁয়াজ উত্তোলন করে বাজারে পেঁয়াজের চাহিদা থাকবে তাতে করে কৃষকেরা দাম পাবে। যদি প্রকৃত দাম না পায় চাষীরা তবে আগামী বছর মিরপুরে কমবে পেঁয়াজের চাষ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।