সিরাজগঞ্জের দুই ওসি প্রত্যাহারসহ ৫ থানায় রদবদল

সিরাজগঞ্জের রায়গঞ্জে ‘আরাফাত-শরীফের ব্যক্তিগত বন্দিশালায় দুই নারী-পুরুষ জিম্মি ও উদ্ধারের’ ঘটনার তিন দিন পর রায়গঞ্জ ও এনায়েতপুর থানার ওসি প্রত্যাহারসহ জেলার ৫ থানার ওসি রদবদল করা হয়েছে।

সোমবার (৫ মে) পুলিশ সুপারের কার্যালয় থেকে জারিকৃত আদেশপত্রে ওসি প্রত্যাহার-রদবদলের বিষয়টি জানানো হয়। পত্রে ‘জনস্বার্থ’ লেখা থাকলেও অনেকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মে জড়িয়ে পড়াসহ ‘দায়িত্ব অবহেলার’ অভিযোগ রয়েছে।

প্রত্যাহারকৃত ওসিরা হলেন, রায়গঞ্জের মোহাম্মদ আসাদুজ্জামান ও এনায়েতপুরের মোহা. রওশন ইয়াজদানী। এদেরকে শাস্তিমূলক পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।

রদবদলকৃত তিন ওসি হলেন, সদরের হুমায়ন কবির, সলঙ্গার মোখলেসুর রহমান ও যমুনা সেতু পশ্চিম থানার মোহা. আনারুল ইসলাম। মোখলেসুরকে সদরে, হুমায়নকে সলঙ্গায় ও আনারুলকে এনায়তেপুরে বদলি করা হয়েছে।

সিরাজগঞ্জ পুলিশ সুপার মো. ফারুক হোসেন দাবি করেন, পুলিশ কর্মকর্তাদের বদলি বা প্রত্যাহারের বিষয়টি চাকরিরই অংশ।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।