সিরাজগঞ্জে যুবককে জবাই করে হত্যা

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল এলাকায় এক অজ্ঞাতপরিচয় যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ক্ষুদ্র শিয়ালকোল গ্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার করে সদর থানা পুলিশ।

জানা যায়, রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ওই যুবককে কুপিয়ে ও জবাই করে হত্যা করে ফেলে যায়। পরে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

সিরাজগঞ্জ সদর থানা পুলিশের ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) জুবাইদা খাতুন বলেন, সকালে এক যুবকের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। পরে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের গলায় কাটা দাগ রয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।