সিলেটের ভোলাগঞ্জে লুট হওয়া পাথর উদ্ধারে এবার অভিযানে নামছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৩ আগস্ট) বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদকের সহকারী পরিচালক (জনসংযোগ) তানজির আহমেদ।
তিনি বলেন, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক দলের অসাধু ব্যাক্তিদের যোগসাজশে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর এলাকার পাথর উত্তোলনের মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিসাধনের অভিযোগের পরিপ্রেক্ষিতে ইনফোর্সমেন্ট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। কিছুক্ষণের মধ্যেই এ অভিযান শুরু হবে। অভিযানের নেতৃত্ব দেবেন দুদকের সিলেট সমন্বিত কার্যালের কর্মকর্তারা।
এর আগে মঙ্গলবার (১২ আগস্ট) রাতে শত শত ট্রাকে করে পাথর সরিয়ে নেওয়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
খবরওয়ালা/এসআর



