সিলেটে টেস্ট ম্যাচ চলাকালীন বিসিবি কর্মকর্তার মৃত্যু

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট চলাকালীন দায়িত্বরত অবস্থায় বিসিবি কর্মকর্তা ইকরাম চৌধুরী মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  তার বয়স হয়েছিল ৫০ বছর।

ইকরাম সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দায়িত্বরত অবস্থায় অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিসিবি তার মৃত্যুতে শোক জানিয়েছে।

ইকরাম চৌধুরী সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নিরপত্তা সমন্বয়কের দায়িত্ব পালন করে আসছিলেন।  বিসিবির নিরাপত্তা কমিটির সঙ্গে তিনি ২০১৪ সাল থেকে কাজ করে আসছিলেন। এছাড়া অভিজ্ঞ একজন ক্রীড়া সংগঠক ছিলেন তিনি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।