খবরওয়ালা ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৫
খবরওয়ালা অনলাইন ডেস্ক: সিলেটে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ৪৮ ঘণ্টায় ৮ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার মো. মহরম আলীর ছেলে মো. রুমেল হোসেন (২১), সিলেটের দক্ষিণ সুরমার কুটি মিয়ার ছেলে পারভেজ আহমদ পাবেল (২২), জালালাবাদ থানার মকদ্দস আলীর ছেলে শরীফ (২৭), সিদ্দিক আলীর ছেলে হামিদুর রহমান (২৪), নূর মিয়ার ছেলে আক্তার হোসেন (২৯), শাহপরান (রহ.) থানার কাদির মিয়ার ছেলে বিল্লাল আহমদ (৩৫), কোতোয়ালি থানার মোশারফ হোসেনের ছেলে মো. মামুন (২০) ও আবুল হাসেমের ছেলে নাছির উদ্দিন (২৫)।
এসএমপির এডিসি (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম এ বিষয়ে জানান, যাদের আটক করা হয়েছে তারা চিহ্নিত ছিনতাইকারী বলে এলাকায় জনশ্রুতি রয়েছে। সিডিএমএস পর্যালোচনায় আসামিদের বিরুদ্ধে একাধিক চুরি, ছিনতাই ও দস্যুতা মামলা পাওয়া গেছে। আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
খবরওয়ালা/এসআর