সীমান্তে পতাকা বৈঠকে ১৫ বাংলাদেশিকে হস্তান্তর বিএসএফের

সাতক্ষীরা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতে আটক ১৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। পরে রাতেই হস্তান্তরকৃত বাংলাদেশিদের সাতক্ষীরা সদর থানা হেফাজতে দেয় বি‌জি‌বি।

বুধবার (১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তলুইগাছা সীমান্তের শূন্যরেখায় ভারতের হা‌কিমপুর বিএসএফ ক্যাম্পের কোম্পা‌নি কমান্ডার ও বিজিবির তলুইগাছা বিওপি কমান্ডারের মধ্যে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

বি‌জি‌বি জানায়, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভারতের হাকিমপুর চেকপোস্ট এলাকা থেকে ১৫ বাংলাদেশিকে আটক করে বিএসএফ। পরে তাদের ফেরত পাঠানো হয়।

হস্তান্তরকৃতরা হলেন- ফজিলা খাতুন (৪৭), মিলন (১৯), সবুজ মোড়ল (১২), রেশমা খাতুন (২২), রাজিয়া খাতুন (৭), মো. জাফারুল ইসলাম (৩৮), রহিমা খাতুন (২৮), জামশেদ আলী (১২), জীম সুলতানা (৩), এলেম সরদার (১৯), আকলিমা (৪৪), আছিয়া খাতুন (১১), মো. আহসান হাবিব খোকন (৪২), রওশন আরা বেগম (৩৮) এবং সোহান গাজী (৫)। তাদের বাড়ি খুলনার কয়রা, ডুমুরিয়া ও মহারাজপুর এলাকার বাসিন্দা।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের প‌রিচয় যাচাই-বাছাই করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।