খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: 8শে কার্তিক ১৪৩২ | ২৩ই অক্টোবর ২০২৫ | 1150 Dhu al-Hijjah 5
ভারতের সঙ্গে সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন তিনটি ব্যাটালিয়ন গঠন করা হচ্ছে।
ভূরুঙ্গামারী, থানচি ও মেহেরপুরসহ এই তিন ব্যাটালিয়নের জন্য ২ হাজার ২৫৮টি নতুন পদ সৃষ্টি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সীমান্ত–১ শাখা থেকে গতকাল মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরিচালক তিনটি, অতিরিক্ত পরিচালক ও উপপরিচালক ৯টি করে, সহকারী পরিচালক তিনটি, পুলিশ ইন্সপেক্টর তিনটি, সুবেদার মেজর সব ক্যাটাগরির তিনটি, সুবেদার ১৮টি, নায়েব সুবেদার ৫৭টি, হাবিলদার ২৪০টি, নায়েক ২৮৫টি, ল্যান্স নায়েক (অফিস সহকারী) ১৫টি, ল্যান্স নায়েক ৩২৭টি, সিপাহি অফিস সহকারী ১৫টি, সিপাহি ১ হাজার ২২১টি, ইমাম বেসামরিক তিনটি, হিসাবরক্ষক তিনটি, উচ্চমান সহকারী তিনটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, মিডওয়াইফ তিনটি, অফিস সহায়ক তিনটি, হাবিলদার সাতটি, নায়েক পাঁচটি, ল্যান্স নায়েক ছয়টি, সিপাহি ১৪টিসহ মোট ২ হাজার ২৫৮টি নতুন পদ তৈরি করা হয়েছে।

বর্তমানে বিজিবির জনবল রয়েছে ৫৭ হাজার ৪৭৭ জন। নতুন পদগুলো যুক্ত হলে মোট সংখ্যা দাঁড়াবে ৫৯ হাজার ৭৩৫ জনে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, তিনটি নতুন ব্যাটালিয়নের জন্য ২ হাজার ২২৬টি এবং বর্ডার গার্ড হাসপাতালের জন্য ৩২টি পদ তৈরি করা হয়েছে। সীমান্ত সুরক্ষা জোরদার ও জনবল বৃদ্ধির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
খবরওয়ালা/আশ