সুদানে সামরিক বিমান দুর্ঘটনায় নিহত ৪৬

খবরওয়ালা অনলাইন ডেস্ক: সুদানের রাজধানী খার্তুমের কাছেই ওমদুরমান শহরে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৪৬ জন মারা গেছেন। নিহতদের মধ্যে বেসামরিক নাগরিকও রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভ্যালের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিমানটি বিধ্বস্ত হওয়ার পর খার্তুম থেকে ওমদুরমানে বয়ে যাওয়া নদীর উপর বিমানটির ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়ে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ধ্বংসস্তূপ থেকে মৃতদেহ খোঁজার প্রচেষ্টা এখনো চলমান আছে।’

দেশটির সেনাবাহিনী বিগত দুই বছর ধরে সুদানে অভ্যন্তরীণ সংঘাত চলছে। তবে আন্তনোভ এয়ারক্রাফটটি কারিগরি ত্রুটির কারণে বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে সামরিক বাহিনীর এক সূত্র। নিহতদের মধ্যে খার্তুম সেনাবাহিনীর সাবেক কমান্ডার মেজর জেনারেল বাহরও রয়েছেন।

২০২৩ সালের এপ্রিল থেকে সুদানের সেনাবাহিনী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের একটি গোষ্ঠীর সঙ্গে সংঘাতে লিপ্ত রয়েছে। র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের সশস্ত্র দলটির নেতৃত্ব দিচ্ছে সেনাপ্রধান আব্দেল ফাত্তাহ আল বুরহানের সাবেক সহকারী মোহামেদ হামাদান ডাগলো।

সুদানে চলমান এই সংঘাতে অন্তত দেড় লাখ নাগরিক নিহত হয়েছে। রাজধানী খার্তুমসহ দেশটির অনেক শহর পুরোপুরি বা আংশিক ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। পাশাপাশি এক কোটিরও বেশি নাগরিক বাস্তুচ্যুত হয়েছেন। দীর্ঘদিন ধরে অস্থিতিশীল দারফুর অঞ্চলে জাতিগত নিধনেরও বেশ কিছু তথ্য জানা গেছে।

খবরওয়ালা/জেআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।